Monday, April 8, 2013

আমড়ার পুষ্টিগুণ

@[118783841501173:1: স্বাস্থ্য বিষয়ক আরও অনেক কিছু জানতে ক্লিক করুন ]

আপেলের দাম বেশি? আমড়ার পুষ্টিগুণ আপেলের চেয়ে বেশি!

সবার সামর্থ হয়না এত দাম দিয়ে আপেল কিনে খাওয়ার। তাই বলে নিরাশ হওয়ার কিছু নেই। আপেলের চাইতে আমড়াতে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি রয়েছে। আমড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল। ভিটামিন সি দেহের জন্য একটি অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান। 

দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত পড়া, মাড়িতে প্রচণ্ড ব্যথা হওয়া, খাবার খেতে অসুবিধা হওয়া, অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমড়ার ভূমিকা অনন্য। বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশন, সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জায়ও আমড়া অত্যন্ত উপকারী। 

- আমড়াতে প্রচুর আয়রন থাকায় রক্ত স্বল্পতায় খেলে এর অভাব পূরণ হয়। 
- আমড়া পিত্তনাশক ও কফনাশক। 
- আমড়া খেলে অরুচিভাব দূর হয়। 
- মুখে রুচি ফিরে আসে, ক্ষুধা বৃদ্ধি করে। 
- বদহজম ও কোষ্ঠ-কাঠিন্য রোধে আমড়া উপকারী। 
- রক্ত জমাট বাঁধার ক্ষমতা বৃদ্ধি করে।
- অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে।

প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী আমড়াতে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো- শর্করা ১৫ গ্রাম, আমিষ ১.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, ক্যালসিয়াম ৫৫ মিলিগ্রাম, আয়রন ৩.৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৮০০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি১০.২৮ মিলিগ্রাম, ভিটামিন বি২ ০.০৪ মিলিগ্রাম, ভিটামিন সি৯২ মিলিগ্রাম, অন্য খনিজ পদার্থ ০.৬ গ্রাম, খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি।

.::@[118783841501173:274:DEHO]::.
---------------------------------------------------------------------------
সুস্থতার অভিজাত মুখপাত্র .::দেহ::. জীবনের ঠিকানা।
বাংলাভাষায় প্রথম ও একমাত্র ফেইসবুকভিত্তিক স্বাস্থ্যপত্রিকা।‌
আপেলের দাম বেশি? 

আমড়ার পুষ্টিগুণ আপেলের চেয়ে বেশি!

সবার সামর্থ হয়না এত দাম দিয়ে আপেল কিনে খাওয়ার। তাই বলে নিরাশ হওয়ার কিছু নেই। আপেলের চাইতে আমড়াতে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমাণ বেশি রয়েছে। আমড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল। ভিটামিন সি দেহের জন্য একটি অতি প্রয়োজনীয় পুষ্টি উপাদান।

দাঁতের মাড়ি ফুলে যাওয়া, দাঁতের গোড়া থেকে পুঁজ ও রক্ত পড়া, মাড়িতে প্রচণ্ড ব্যথা হওয়া, খাবার খেতে অসুবিধা হওয়া, অকালে দাঁত ঝরে যাওয়া ইত্যাদি প্রতিরোধে আমড়ার ভূমিকা অনন্য। বিভিন্ন প্রকার ভাইরাল ইনফেকশন, সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জায়ও আমড়া অত্যন্ত উপকারী।


- আমড়াতে প্রচুর আয়রন থাকায় রক্ত স্বল্পতায় খেলে এর অভাব পূরণ হয়।

- আমড়া পিত্তনাশক ও কফনাশক।

- আমড়া খেলে অরুচিভাব দূর হয়।

- মুখে রুচি ফিরে আসে, ক্ষুধা বৃদ্ধি করে।

- বদহজম ও কোষ্ঠ-কাঠিন্য রোধে আমড়া উপকারী।

- রক্ত জমাট বাঁধার ক্ষমতা বৃদ্ধি করে।

- অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে।


প্রতি ১০০ গ্রাম খাদ্যোপযোগী আমড়াতে যেসব পুষ্টি উপাদান রয়েছে তা হলো-

 শর্করা ১৫ গ্রাম, আমিষ ১.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, ক্যালসিয়াম ৫৫ মিলিগ্রাম, আয়রন ৩.৯ মিলিগ্রাম, ক্যারোটিন ৮০০ মাইক্রোগ্রাম, ভিটামিন বি১০.২৮ মিলিগ্রাম, ভিটামিন বি২ ০.০৪ মিলিগ্রাম, ভিটামিন সি৯২ মিলিগ্রাম, অন্য খনিজ পদার্থ ০.৬ গ্রাম, খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি।

Monday, March 18, 2013

বিসিএস প্রস্তুতি-৩

বাংলাদেশ বিষয়াবলী এবং  বিজ্ঞান
ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা – ৩০ টি
দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত –লালমনিরহাট
বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূমিরুপ হচ্ছে –টারশিয়ারী যুগের
ভারতের সাথে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য -৫১৩৮ কিলোমিটার
বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল আছে -১১১টি
বাঙ্গালী জাতির প্রধান অংশ গড়ে উঠেছে – অস্ট্রিক জাতি থেকে
প্রাচীন পুন্ড্রনগর অবস্থিত –মহাস্থানগড়
পাহাড়পুরের বৌদ্ধ বিহার যে নামে পরিচিত ছিল – সোমপুর বিহার
সর্বপ্রথম দেশবাচক শব্দ ‘বাংলা’ যে গ্রন্থে ব্যবহৃত হয় – ‘আইন-ই-আকবরী’
সুলতানী আমলে বাংলার রাজধানী ছিল –গৌড়
গৌড়ের সোনা মসজিদটি নির্মাণ করেন – আলাউদ্দিন হোসেন শাহ
সমগ্র বাংলা ভাষাভাষীদের অঞ্চল ‘বাঙ্গালাহ’ নামে পরিচিত হয়ে উঠে – শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে
বাংলাদেশকে ‘ধনসম্পদ পূর্ণ নরক’ বলে অভিহিত করেন –ইবনে বতুতা
ঢাকায় সুবা বাংলার রাজধানী স্থাপিত হয় – ১৬১০ সালে
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেন- ঈসা খাঁ
বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন – নবাব মুর্শিদকুলি খান
বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম বাংলায় আসে – পর্তুগীজরা
‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ  ঘটে – ১১৭৬ সালে
বাংলাদেশের জাতীয় বৃক্ষ – আম
বাংলাদেশের যে উপ-জাতির পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক – গারো ও খাসিয়া
বাংলাদেশে একাডেমিক কার্যক্রম চালুকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় – ৩২ টি
বাংলাদেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ হতে পৃথক হয় – ১ নভেম্বর ২০০৭
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় – ৭ মার্চ ১৯৭৩
বাংলাদেশের স্বাধীনতার ঘোষনাপত্র জারি করা হয় – ১০ এপ্রিল ১৯৭১
বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ – সেন্টমার্টিন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় গঠিত হয় -২০০১ সালে
‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল – ১৯৪৩ খ্রিস্টাব্দে
বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা ছিলেন – হাজী শরিয়ত উল্লাহ
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন – হোসেন শহীদ সোহরাওয়ার্দী
বাংলাদেশ কে স্বীকৃতিদানকারী প্রথম দেশ – ভারত
স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পীকার – মোহাম্মদ উল্লাহ
বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী গঠিত – ১৩৭
উড়োজাহাজের গতি নির্ণায়ক  যন্ত্র – ট্যাকোমিটার
কাজ করার সামর্থকে বলে – শক্তি
বলের আন্তর্জাতিক একক –নিউটন
সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়- ত্বরণ
অভিকর্ষ হলো বস্তুর উপর – কেন্দ্রমুখী বল
বায়ুমন্ডল পৃথিবীর সাথে আবর্তিত  হচ্ছে- পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
কাজের একক –জুল
বরফ পানিতে ভাসে কারণ – বরফের ঘনত্ব পানির তুলনায় কম
রাডারে যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ ব্যবহার করা হয় তার নাম – মাইক্রোওয়েব
তাপ প্রয়োগে সবচেয়ে বেশী প্রসারিত হয় –বায়বীয় পদার্থ
যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে – দর্পণ
যদি পানির PH এর মান ৭ হয়, তবে তা – নিরপেক্ষ পানি
ফল পাকানোর জন্য দায়ী – ইথিলিন
কাঁদুনে গ্যাসের অপর নাম – ক্লোরোপিক্রিন
সালোকসংশ্লেষন সবচেয়ে বেশী হয় – লাল আলোতে
‘ইস্ট’- এক ধরনের ছত্রাক
ধানের পরাগায়ন হয় – বাতাসের মাধ্যমে
ডেঙ্গু জ্বরের বাহক – এডিস মশা
বিসিজি টিকা ব্যবহার করা হয় যক্ষা রোগ প্রতিরোধ করার জন্য
মুক্তা হল  ঝিনুকের প্রদাহের ফল
যে রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয় – ‘ও’ গ্রুপ
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম – মনোসোডিয়াম গ্লুটামেট
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত – ১ : ২
ইরাটম হচ্ছে – উন্নত জাতের ধান
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কনা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলে – পরমানু
সবচেয়ে হালকা ধাতু –লিথিয়াম
বৈদ্যুতিক ইস্ত্রি এবং হিটারে ব্যবহৃত হয় –নাইক্রোম তার

বিসিএস প্রস্তুতি-২

সাধারণ জ্ঞান
১. বিশ্বের সর্বোচ্চ ভবন কোনটি?
ক) পিনাক্লিয়েট ডাক্সন খ) বুর্জ খলিফা গ) সিয়ার্স টাওয়ার ঘ) ব্যাংক অব আমেরিকা টাওয়ার
২. ২০১০ সালের ব্যর্থ রাষ্ট্রের তালিকায় শীর্ষস্থানে কোন দেশ?
ক) সোমালিয়া খ) পাকিস্তান গ) আফগানিস্তান ঘ) মিয়ানমার
৩. বাংলাদেশের জনসংখ্যা প্রতিবছর কত লাখ করে বৃদ্ধি পাচ্ছে?
ক) ২০ লাখ খ) ২৫ লাখ গ) ১৫ লাখ ঘ) ৩৫ লাখ
৪. মালয়েশিয়ার জাতীয় আয়ের কত শতাংশ রাবার থেকে আসে?
ক) ৪০% খ) ৮৫% গ) ৭৫% ঘ) ৬৫%
৫. ‘জিরো গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক) লন্ডনে খ) নিউইয়র্কে গ) টরন্টোতে ঘ) মুম্বাইয়ে
৬. ‘ল্যারি কিং’ কে?
ক) একজন ফুটবলার খ) একজন সাংবাদিক গ) একজন বেসবল খেলোয়াড় ঘ) একজন অভিনেতা
৭. বাংলাদেশে প্রতি ১১ সেকেন্ডে কতজন নবজাতকের জন্ম হচ্ছে?
ক) ১ জন খ) ২ জন গ) ১১ জন ঘ) ২১ জন
৮. বাংলাদেশে কত শতাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে?
ক) ৪০% খ) ৩৫% গ) ৪৮% ঘ) ৫৪%
৯. বাংলাদেশে বর্তমানে মাথাপিছু জমির পরিমাণ কত ডেসিমেল?
ক) ২৫ খ) ১৪ গ) ২১ ঘ) ২৭
১০. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
ক) মহেশখালী খ) হাতিয়া গ) সন্দ্বীপ ঘ) সেন্ট মার্টিন
১১. বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি?
ক) দিনাজপুর খ) রংপুর গ) পঞ্চগড় ঘ) কুড়িগ্রাম
১২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
ক) ২১ ফেব্রুয়ারি খ) ১৪ ডিসেম্বর গ) ৭ মার্চ ঘ) ১৬ ডিসেম্বর
১৩. গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
ক) শেরশাহ খ) সম্রাট আকবর গ) সম্রাট বাবর ঘ) ঈশা খাঁ
১৪. সুন্দরবন আসলে কোন ধরনের বন?
ক) রেইন ফরেস্ট খ) ম্যানগ্রোভ গ) পত্রহরিৎ ঘ) কনিয়ার
১৫. পাটের জিনোম কার নেতৃত্বে আবিষ্কৃত হয়েছে?
ক) মাকসুদুল আলম খ) স্টিফেন হকিং গ) গ্রেগর জোহান মেন্ডেল ঘ) আবেদ চৌধুরী
১৬. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
ক) সালফার খ) কার্বন গ) মিথেন ঘ) নিয়ন
১৭. MICR কী?
ক) মাইক্রো ইন্ডাস্ট্রি কোম্পানি রিফর্ম খ) ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টর রিকগনিশন গ) মাক্রো ইনডিপেনডেন্ট কোম্পানি ঘ) কোনোটি নয়
১৮. শালবন বিহার কোথায়?
ক) কুষ্টিয়ায় খ) কুমিল্লায় গ) কুড়িগ্রামে ঘ) সাভারে
১৯. ওজোন স্তরের ফাটলের জন্য কোন গ্যাস দায়ী?
ক. ক্লোরোফ্লোরো কার্বন খ. কার্বন ডাইঅক্সাইড গ. অক্সিজেন ঘ. মিথেন 

২০. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়?
ক. টিএসপি খ. ইউরিয়া গ. পটাশ ঘ. সবুজ সার
২১. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
ক. ০° সেন্টিগ্রেড খ. ১০° সেন্টিগ্রেড  গ. ৪° সেন্টিগ্রেড ঘ. ১০০° সেন্টিগ্রেড
২২. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক. ইউরেনিয়াম খ. প্লুটোনিয়াম গ. লৌহ ঘ. নেপচুনিয়াম
২৩. ‘টলেমি’ কী ছিলেন?
ক. দার্শনিক খ. সেনাপতি গ. সম্রাট ঘ. জ্যোতির্বিদ
২৪. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক) প্রতিফলন খ) প্রতিধ্বনি গ. প্রতিসরণ ঘ. প্রতিসরাঙ্ক
২৫. কাজ করার সামর্থ্যকে কী বলে?
ক) ক্ষমতা খ. কার্য ক্ষমতা গ. বল ঘ. শক্তি
২৬. সংকর ধাতু পিতলের উপদান কী?
ক) তামা+টিন খ. তামা+দস্তা গ. তামা+নিকেল ঘ. তামা+লৌহ
২৭. শৈবাল কোন জাতীয় উদ্ভিদ?
ক. স্বভোজী গ. পরভোজী গ. পরাশ্রয়ী ঘ. মৃতজীবী
২৮. কাচ তৈরির প্রধান কাঁচামাল কী?
ক. জিপসাম খ. সিলিকা গ. চুনাপাথর ঘ. পাথর
২৯. কোথায় সাঁতার কাটা সহজ?
ক. পুকুরে খ. খরস্রোতা নদীতে গ. সাগরে ঘ. হ্রদে
৩০. ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
ক) নাইট্রোজেন খ. কার্বন গ. সালফার ঘ. অক্সিজেন
৩১. পানির গভীরতা মাপার একক কী?
ক. বেল খ. ফ্যাদম গ. নটিক্যাল ঘ. ক্যারেট
৩২. শব্দের তীক্ষ্নতা মাপা হয় কী দিয়ে?
ক. ক্যালরি খ. জুল গ. ডেসিবল ঘ. অ্যাম্পিয়ার
৩৩. কম্পিউটারের জনক কে?
ক. অ্যাবাকাস খ. আইনস্টাইন গ. স্টিফেন হকিং ঘ. চার্লস ব্যাবেজ
৩৪. নিউট্রন কে আবিষ্কার করেন?
ক. চ্যাডউইক খ. নিউটন গ. রাদারফোর্ড ঘ. রন্টজেন
৩৫. উড পেনসিলের শিস কিসের তৈরি?
ক) সালফার খ. কার্বন গ. গ্রাফাইট ঘ. কপার
৩৬. সবচেয়ে শক্ত ধাতু কোনটি?
ক. ইস্পাত খ. হীরক গ. গ্রানাইট ঘ. পিতল
৩৭. মিউকর কী?
ক. একটি ছত্রাক খ. একটি শৈবাল গ. একটি ফার্ন ঘ. একটি ব্যাকটেরিয়া
৩৮. বাংলাদেশে কর্মক্ষম লোকের সংখ্যা কত?
(ক) ৪৫ শতাংশ (খ) ৫০ শতাংশ  (গ) ৫৫ শতাংশ (ঘ) ৬০ শতাংশ

৩৯. অ্যান্টিবডি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে কোনটি?
(ক) শর্করা (খ) ভিটামিন  (গ) খনিজ লবণ (ঘ) আমিষ
৪০. দেশলাই শিল্পে কোন ধরনের ফসফরাস ব্যবহূত হয়?
(ক) শ্বেত ফসফরাস (খ) লোহিত ফসফরাস (গ) অদানাদার ফসফরাস (ঘ) ওপরের সব কটি
৪১. দিনে বাইরে থেকে ভেতর দেখা যায় না, কিন্তু ভেতর থেকে বাইরে দেখা যায় কোন কাচ দ্বারা?
(ক) পাত কাচ (খ) বিম্বিত কাচ (গ) টিন্ডেড প্লেট কাচ (ঘ) প্যাটার্ন বা ছাঁচ কাচ
৪২. জন্ডিস রোগ নিচের কোনটি দ্বারা বাহিত?
(ক) বাতাস (খ) পানি (গ) পাখি (ঘ) খাবার
৪৩. আলেয়া কী?
(ক) মিথেন গ্যাস ও অক্সিজেনের দহনে সৃষ্ট আগুনের আলো (খ) ভূতের মুখনিঃসৃত আগুন (গ) হারিকেনের আলো
৪৪. কোষের প্রাণকেন্দ্র বলা হয় কাকে?
(ক) মাইটোকন্ড্রিয়াকে (খ) ক্রোমোসোমকে (গ) নিউক্লিয়াসকে (ঘ) প্রোটোপ্লাজমকে
৪৫. এক চা চামচ উর্বর মাটিতে কতটি ব্যাকটেরিয়া বাস করে?
(ক) প্রায় ৫-৬ কোটি (খ) প্রায় ১০-১২ লাখ (গ) প্রায় ১০-১২ কোটি (ঘ) প্রায় ২-৩ কোটি
৪৬. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে?
(ক) ৩-৪ লিটার (খ) ২-৩ লিটার (গ) ৫-৬ লিটার (ঘ) ৮-১০ লিটার
৪৭. শ্রবণাতীত শব্দের ব্যবহার কোনটি?
(ক) সমুদ্রের গভীরতা নির্ণয় (খ) ডুবোজাহাজের অবস্থান নির্ণয় (গ) ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করা (ঘ) সবগুলো
৪৮. বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিস্ত্রিরা সাধারণত হাতে কী ব্যবহার করে থাকেন?
(ক) পিতলের দস্তানা (খ) প্লাস্টিকের দস্তানা (গ) রুপার দস্তানা (ঘ) রাবারের দস্তানা
৪৯. ডায়রিয়া হলে রোগীর দেহ থেকে কী বেরিয়ে যায়?
ক) পানি (খ) ভিটামিন ও লবণ (গ) লবণ ও আমিষ (ঘ) পানি ও লবণ
৫০. স্নেহ পদার্থ পরিপাক হয়ে কোনটিতে পরিণত হয়?
(ক) ফ্যাটি এসিড (খ) সেলুলোজ(গ) গ্লাইকোজেন (ঘ) হিমোগ্লোবিন
৫১. ডিমের হলুদ অংশে কী পাওয়া যায়?
(ক) ফসফরাস (খ) গন্ধক (গ) অ্যালুমিনিয়াম (ঘ) লোহা
৫২. কাপ্তাই পানিবিদ্যুৎ স্থাপনায় বিদ্যুৎ উৎপাদনের জন্য—
(ক) জলাধারে পানি জমিয়ে রাখা হয় (খ) বিরাট মোটর বসানো হয়েছে (গ) বিশাল পুকুর নির্মাণ করা হয়েছে (ঘ) জেনারেটরের সাহায্য নেওয়া হয়েছে।
৫৩. খাবার পরিপাকের জন্য নিচের কোনটি অপরিহার্য?
(ক) পানি (খ) হরমোন (গ) লবণ (ঘ) ভিটামিন
৫৪. নিউক্লিয়াসের মধ্যে লম্বা সুতার মতো বস্তুগুলোকে কী বলে?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ) ক্রোমোসোম (গ) প্লাস্টিড (ঘ) নিউক্লিওপ্লাজম
৫৫. কিসের সাহায্যে ইথানল পুরোপুরি জারিত হয়ে শক্তি, কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন করে?
(ক) গ্লুকোজ (খ) অতিরিক্ত অক্সিজেন (গ) অতিরিক্ত ইথানল (ঘ) অতিরিক্ত পানি
৫৬. হূদ্যন্ত্রের সংকোচনকে বলা হয়—
(ক) সিস্টোল (খ) ডায়াস্টোল (গ) ডায়ালাইসিস (ঘ) থ্রম্বোসিস
৫৭. উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়?
(ক) ফ্যাটি এসিড (খ) গ্লিসারল (গ) ফ্যাটি এসিড ও গ্লিসারল (ঘ) অ্যামাইনো এসিড।
৫৮. ভিওআইপি কী? ক) ভয়েস ওভার প্রমোশন খ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল গ) ভয়েস ওভার ইন্টারন্যাশনাল পলিসি
৫৯. বিশ্বের কত কোটি মানুষ সমুদ্র ও উপকূলীয় প্রাণবৈচিত্র্যের ওপর নির্ভর করে?
ক) ৩০০ খ) ২৫০ গ) ১৫০ ঘ) ৭৫ কোটি
৬০. বিশ্বের পরিবহন খাত থেকে কত শতাংশ কার্বন নিঃসরণ হয়?
ক) ২৩% খ) ২৮%  গ) ১২% ঘ) ১৬%
৬১. জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
ক) লন্ডনে খ) কোপেনহেগেনে গ) ক্যালিফোর্নিয়ায় ঘ) ইকুয়েডরে
৬২. পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি?
ক) আন্দিজ খ) হিমালয় গ) রকি ঘ) আল্পস
৬৩. চিরবসন্তের শহরের নাম কী?
ক) ভেনিস খ) কিটো গ) কাশ্মীর ঘ) তিব্বত
৬৪. উত্তম নির্বাচন পদ্ধতি কোনটি?
ক) গোপন ভোট খ) প্রকাশ্য ভোট গ) দলীয় নির্বাচন ঘ) সমঝোতার ভোট
৬৫. প্রতিসরণ কোণ সর্বোচ্চ কত ডিগ্রি হতে পারে?
ক) ৬০° খ) ৯০° গ) ৭০° ঘ) ১৮০°
৬৬. বিদ্যুৎশক্তির বাণিজ্যিক একক কী?
ক) কিলোওয়াট-ঘণ্টা খ) ওহম গ) জুল ঘ) ওয়াট
৬৭. পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ কোনটি?
ক) ইউরোপ খ) উত্তর আমেরিকা গ) অস্ট্রেলিয়া ঘ) আফ্রিকা
৬৮. ‘পৃথিবীর রুটির ঝুড়ি’ কোথায় অবস্থিত?
ক) এশিয়ায় খ) কানাডার দক্ষিণাংশ ও যুক্তরাষ্ট্রের উত্তরাংশে গ) মিসর ও লেবাননে ঘ) আফ্রিকায়
৬৯. ‘লা-প্লাটা’ কী?
ক) পর্বত খ) হ্রদ গ) সমভূমি ঘ) নদী
৭০ ‘চির বসন্তের শহর’ কোনটি?
ক. কিটো খ. ভিয়েনা গ. রিও ডি জেনিরো ঘ. লণ্ডন
৭১. পৃথিবীর উচ্চতম রাজধানী কোনটি?
ক) লাপাজ খ) বোগোতা গ) লিমা ঘ) বুয়েনস এইরেস
৭২. পৃথিবীর সর্ববৃহৎ মৎস্য চারণক্ষেত্র কোনটি?
ক) গ্লাসগে খ) ডান্ডি গ) ডগার্স ব্যাংক ঘ) ভলগা
৭৩. আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক) জেনেভা খ) হেগ গ) মস্কো ঘ) নিউইয়র্ক
৭৪. অর্থনীতিতে নিচের কোনটি গুরুত্বপূর্ণ ধারণা?
ক) ভোগ খ) সঞ্চয় গ) ব্যয় ঘ) আয়
৭৫. ‘ব্রাহ্মসভা’ প্রতিষ্ঠা করেন কে?
ক) মহাত্মা গান্ধী খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ) রামমোহন রায় ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
৭৬. বঙ্গভঙ্গ রদ করেন কে?
ক) সম্রাট পঞ্চম জর্জ খ) জওহরলাল নেহরু গ) সুভাষ চন্দ্র বসু ঘ) শেরেবাংলা এ কে ফজলুল হক
৭৭. ‘ভারত ছাড়’ আন্দোলন শুরু করেন কে?
ক) কায়েদে আযম খ) মহাত্মা গান্ধী গ) জওহরলাল নেহরু ঘ) মওলানা আব্দুল হামিদ খান ভাসানী

Use of Appropeate Preposition


He was sentenced to death.
It is a story of love at first sight.
In winter people bask in the sun.
She is vain of her dress.
The lady is not amenable to reason.
Bangladesh is rich in natural gas.
Always be prepare for the work.
He rescued the child from danger.
I can not part with my pen.
Our path is beset with difficulties.
We are still short of fund.
A tax was imposed on cigarettes.
I told you about the book.
He was about to die.
Tom hit upon an excellent idea.
I ran to her.
I failed to cope with the new environment.
We all mourn for him.
Poverty is often an obstacle to higher studies.
His action is contrast  to his profession.
Your plan is open to objection.
A sinner has to atone for his sins.
I have no taste for music.
He entered into the room.
He was absent from the meeting.
He pretended to madness.
I have no appetite for food.
I have no objection to the proposal.
A lazy boy always despairs of success in life.
Students should have regard for their teachers.

Wednesday, March 13, 2013

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি


Roopokar-Outsourcing-from-Bangladesh-
1. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালূ হয়?
উঃ ১৯৯৩ সালে।
2. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করে?
উঃ ১৯৯৬ সালে।
3. বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়?
উঃ ১৯৯৯ সালে, বনানীতে।
4. বাংলাদেশে আইটি ভিলেজ কোথায় স্থাপনের উদ্যোগ গ্রহন করেছে?
উঃ গাজিপুরের কালিয়াকৈরে।
5. ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি?
উঃ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল বা ভিওআইপি।
6. বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি?
উঃ সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
7. বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়?
উঃ ব্রিটেনে।
8. ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়?
উঃ ১৮৭৫ সালে।
9. বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়?
উঃ ২০ জুলাই, ১৯৭১ সালে।
10. বাংলাদেশের মোট ডাকঘরের সংখ্যা কতটি?
উঃ ৯৮৬০ টি।
11. বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালূ হয়?
উঃ ১৬ আগষ্ট, ২০০০।
12. বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি?
উঃ ইজি-পোস্ট।
13. বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়?
উঃ ৪ জানুয়ারী, ১৯৯০।
14. বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়?
উঃ ১৯৯২ সালে।
15. দেশে মোট কয়টি মোবাইল ফোন কোম্পানী সার্ভিস প্রদান করছে?
উঃ ৬ টি।
16. ‘বিটিআরসি’ কি?
উঃ বাংলাদেশ টেলিকম রেগুলারেটরী কমিশন।
17. দেশে মাল্টিমিটারিং সিস্টেম চালু হয় কবে?
উঃ ৩০ জুন, ২০০২।
18. বাংলাদেশ বেতার কেন্দ্র গুলো কোথায় অবস্থিত?
উঃ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বগুড়া, রংপুর, কুমিল্লা, রাঙ্‌হামাটি, ঠাকুরগাঁও, বরিশাল, যশোর ও কক্সবাজার।
19. বাংলাদেশ বেতার থেকে কোন কোন ভাষায় অনুষ্ঠান সম্প্রচার করা হয়?
উঃ বাংলা, ইংরেজি, র্উদু, হিন্দী, আরবী ও নেপালী।
20. বাংলদেশ বেতারের সদর দপ্তর কোথায়?
উঃ ঢাকার আগারগাঁওয়ে।
21. স্বাধীনবাংলা বেতার কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছেল?
উঃ চট্টগ্রামের কালুরঘাটে।
22. রেডিও পাকিস্তানের নাম কবে ঢাকা বেতার কেন্দ্র রাখা হয়?
উঃ ৪ মার্চ, ১৯৭১।
23. জাতীয় সংসদে কবে বেতার-টিভির স্বায়ত্বশাসন বিল পাস হয়?
উঃ ১২ জুলাই, ২০০১।
24. বেসরকারী রেডিও স্টেশনের নাম কি?
উঃ রেডিও মেট্রোওয়েভ।
25. বর্তমানে কয়টি বেসরকারী এফএম রেডিও স্টেশন চালু আছে?
উঃ ৬টি (রেডিও টুডে, রেডিও ফুর্তি ও রেডিও আমার, এবিসি রেডিও -ঢাকা এফএম, পিপলস রেডিও)
26. কবে প্রথম বাংলাদেশে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে।
27. কবে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
উঃ ১ ডিসেম্বর, ১৯৮০।
28. ঢাকার রামপুরায় কবে টেলিভিশন কেন্দ্র স্থাপন করা হয়?
উঃ ১৯৭৫ সালে।
29. বাংলাদেশ টেলিভিশনের পূর্নাঙ্গ কেন্দ্র কতটি?
উঃ ২ টি।
30. চট্টগ্রাম পূর্নাঙ্গ টেলিভিশন কেন্দ্রটি স্থাপন করা হয়?
উঃ ১৯ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
31. বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
উঃ ১৪ টি।
32. বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
উঃ একতলা দোতলা, ফ্রেব্রুয়ারী, ১৯৬৫।
33. বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উঃ ফেরদৌসী রহমান।
34. বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি?
উঃ ৫০ মিনিটের ইংরেজি সিনেমা।
35. বাংলাদেশে টেলিভিশনের প্রথম সংবাদ পাঠক কে?
উঃ হুমায়ুন চৌধুরী।
36. বাংলাদেশে টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে?
উঃ আলম রশীদ।
37. বাংলাদেশে টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে?
উঃ কলিম শরাফী।
38. বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি?
উঃ ত্রিরত্ন, ১৯৬৬।
39. বাংলাদেশ টেলিভিশনে প্যাকেজ অনুষ্ঠান গুহীত হয়?
উঃ ১৯৯৪ সালে।
40. দেশের প্রথম বেসরকারী টেলিভিশনের নাম কি?
উঃ একুশে টেলিভিশন।
41. একুশে টেলিভিশন চালু হয়?
উঃ ৮ মার্চ, ১৯৯৮।
42. একুশে টেলিভিশন বন্ধ হয়ে যায়?
উঃ ২৯ আগষ্ট, ২০০২।
43. একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কে ছিলেন?
উঃ সাইমন ড্রিং।
44. বাংলাদেশ টেলিভিশন কবে আনুষ্ঠানিকভাবে স্যাটেলাইট সমপ্রচার শুরু করে?
উঃ ১১ এপ্রিল, ২০০৪।
45. বাংলাদেশে কখন থেকে ডিশ এন্টেনা ব্যবহারের সরকারী সিদ্ধান্ত হয়?
উঃ ২৭ এপ্রিল, ১৯৯২।
46. বাংলাদেশে ভু-উপগ্রহ কেন্দ্র কয়টি?
উঃ ৪ টি। বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী ও সিলেট।
47. বেতবুনিয়া কোন জেলায় অবস্থিত?
উঃ রাঙ্গামাটি।
48. তালিবাবাদ কোন জেলায় অবস্থিত?
উঃ গাজিপুর।
49. বাংলাদেশে কতটি আবহাওয়া কেন্দ্র আছে?
উঃ ৩ টি।
50. বাংলাদেশের প্রথম ডিজিটাল পত্রিকার নাম কি?
উঃ আইটি.কম।
51. বাংলাদেশের প্রথম অনলাইন সংবাদ সংস্থার নাম কি?
উঃ বিডিনিউজ২৪.কম।
52. জাতীয় সংবাদ সংস্থার নাম কি?
উঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
53. বাংলাদেশ সংবাদ সংস্থার আর্বিভাব ঘটে?
উঃ ১৯৭২ সালে।

বিশ্বের কয়েকটি দেশের গোয়েন্দা সংস্থা


Names Bond, James Bond!
সংস্থার নাম : KGB (Komitet gosudarstvennoy bezopasnosti or Committee for State Security)
দেশের নাম : সাবেক সোভিয়েত ইউনিয়ন
প্রতিষ্ঠাকাল : ১লা জানুয়ারি, ১৯৫৪
সংস্থার নাম : FBI (Federal Bureau of Investigation)
দেশের নাম : যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠাকাল : ২৬ শে জুলাই, ১৯০৮
সংস্থার নাম : CIA (Central Intelligence Agency)
দেশের নাম : যুক্তরাষ্ট্র
প্রতিষ্ঠাকাল : ১৮ ই সেপ্টেম্বর, ১৯৪৭
সংস্থার নাম : MOSSAD (The Institute for Intelligence and Special Operations)
দেশের নাম : ইসরাইল
প্রতিষ্ঠাকাল : ১৩ ই ডিসেম্বর, ১৯৪৯
সংস্থার নাম : MI6 (Secret Intelligence Service)
দেশের নাম : যুক্তরাজ্য
প্রতিষ্ঠাকাল : ১৯০৯
সংস্থার নাম : DCRI (Central Directorate of Interior Intelligence)
দেশের নাম : ফ্রান্স
প্রতিষ্ঠাকাল : ১ লা জুলাই, ২০০৮
সংস্থার নাম : BND (Bundesnachrichtendienst or Federal Intelligence Service)
দেশের নাম : জার্মানী
প্রতিষ্ঠাকাল : ১ লা এপ্রিল, ১৯৫৬
সংস্থার নাম : ISI (Inter-Services Intelligence)
দেশের নাম : পাকিস্তান
প্রতিষ্ঠাকাল : ১৯৪৮
সংস্থার নাম : RAW ( Research and Analysis Wing)
দেশের নাম : ভারত
প্রতিষ্ঠাকাল : ২১ শে সেপ্টম্বর, ১৯৬৮
সংস্থার নাম : MSS (Ministry of State Security)
দেশের নাম : চীন
প্রতিষ্ঠাকাল : ১৯৮৩
সংস্থার নাম : FSB (The Federal Security Service of the Russian Federation)
দেশের নাম : রাশিয়া
প্রতিষ্ঠাকাল : ৩ এপ্রিল, ১৯৯৫